1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:31 pm

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজহারীর প্রার্থিতার তথ্য গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত

  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 127 Time View

মনোলোক : বুধবার মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত।
আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।
এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই ‘প্রার্থিতা’র বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন।
ঢাকা-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে জামায়াতের নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেশ আগে থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট