1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:52 am

ঈদের নাটক গোলাপি : লেডি গ্যাংস্টার তানজিন তিশার অ্যাকশন থ্রিলার

  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 44 Time View

মনোলোক : অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গোলাপী’। এতে লেডি গ্যাংস্টার গোলাপি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। খবর বাংলানিউজের।

‘গোলাপী’ নাটকটি রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকের চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে রুবেল খান বলেছেন, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ। নাটকটি নিয়ে বেশ আশাবাদী জানিয়ে পরিচালক বলেন, গোলাপী চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন।

এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে। আশা

করছি নাটকটি দর্শকের পছন্দ হবে। সিএমভির কর্ণধার প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট