1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:41 am

কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ এর যৌথবাহিনীর বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • 60 Time View

মনোলোক : কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ এর যৌথবাহিনীর বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
১৮/০২/২০২৬ তারিখ রাত কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায়,
সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬ নং গেইট সংলগ্ন গোদারাঘাট রোডের পাকা রাস্তার উপর
অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬,২২০ টাকা সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১। আল-আমিন ৩১ পিতা: কবির মিয়া
২। আবিদ হাসান ৩১ পিতা: আনোয়ার হোসেন
৩। সিয়াম আহমেদ ২১ পিতা: আব্দুল বাতেন
আসামিরা কালিগঞ্জ উপজেলার
দেওপাড়া এলাকা থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর।
গ্রেফতারকৃত আসামিদের অতি দ্রুত শাস্তির আওতায় আনা হবে যাতে করে আগামীতে একটা সুন্দর এবং
মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট