1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:42 am

গাইবান্ধার সাদুল্লাপুরে কাবার ভ্যান সিএনজি-অটোরিকশার মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২ জন আহত ৪ ​

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • 81 Time View


মোঃ আশরাফুল ইসলাম : গাইবান্ধা : মনোলোক :গাইবান্ধার সাদুল্লাপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার সাহানা ফিলিং স্টেশনের সামনে ঘাতক ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।


​দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন:
​আলামিন (৩৫): অটোরিকশা চালক।
​গৌতম (৬৫): গাইবান্ধা পূর্বপাড়ার বাসিন্দা, পিতা নারায়ণ চন্দ্র।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট