1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:45 am

গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান ‎রংমিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 64 Time View


‎মনোলোক : গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় র‌্যাব জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
‎অভিযানে
বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪০০০০দুইলাখ চল্লিশ হাজার টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১২ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১৫০০দের হাজার টাকা) উদ্ধার করা হয়
‎এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎অন্যদিকে নুরানী ফুট কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৮০ কেজি সেমাই জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
‎যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান এসএসআই রায়হান জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
‎অভিযান সংশ্লিষ্টরা জানান গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট