1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:37 pm

চট্টগ্রামের মীরসরাইয়ে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
  • 135 Time View

মনোলোক : চট্রগ্রামের মীরসরাইয়ে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আনোয়ার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট