1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:38 pm

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা আটক-১

  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 250 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে বাইরুল ইসলাম( ৫৫)নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে  পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে । এ ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কয়েসউদ্দিনের ছেলে বাইরুল ইসলাম (৫৫) কে আটক করে গলায় জুতার মালা পড়িয়ে ও চুনকালি মাখিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশের নিকট হস্তান্তর করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার( ভারপ্রাপ্ত) ওসি রইসউদ্দিন জানান,শিশুটিকে যৌন হয়রানির বিষয়ে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট