1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:33 pm

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
  • 168 Time View

মনোলোক : ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এখন ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি সাইবার সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট