
মোঃ আব্দুল কাদের. ময়মনসিংহ / মনোলোক: ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠালো উপজেলা প্রশাসন।
ময়মনসিংহের ত্রিশালে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। ধানীখোলা বাজার এলাকা থেকে এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর নির্দেশে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত নারীকে উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসের জন্য গাজীপুরের পুবাইলে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিকে, ওই নারীর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসনের এই দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
জানা যায়, উদ্ধারকৃত নারী সন্তানসম্ভবা। তার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
এদিকে অসহায় ওই নারীকে দ্রুত নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।