1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:45 am

দিনাজপুর বিরামপুরে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব: বসবাসের অযোগ্য শত শত ঘর

  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 38 Time View

শফিকুল ইসলাম বিরামপুর(দিনাজপুর) : -দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের বিনাঈল গ্রামে ১৬ তারিখ দিবাগত রাতে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ হওয়া তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৬০০ থেকে ৭০০ টিনের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শিলাবৃষ্টির আঘাতে টিনের ছাউনি সম্পূর্ণ ঝাঝরা হয়ে গেছে। ফলে অধিকাংশ ঘর এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি প্রবেশ করছে,ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, “এভাবে আর থাকা সম্ভব নয়। রাত কাটানোর মতো কোনো নিরাপদ জায়গা নেই। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি।”এদিকে,এত বড় ক্ষয়ক্ষতির পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। জরুরি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ত্রাণ, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট