1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:47 am

নারী দিবসে LOYL Bangladesh-এর উদ্যোগ অদম্য নারী সম্মাননা ও ধর্ষণের বিরুদ্ধে ২০ দফা দাবিতে স্মারকলিপি

  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 43 Time View

 

আর.জে রাফি: (কক্সবাজার উখিয়ার) : আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Light for Life Youth Organization -LOYL Bangladesh ( শিশু ও যুব ফোরাম) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উদযাপন করতে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অদম্য সাহস, সংগ্রাম ও সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে ৫টি ইউনিয়নের ৫ জন নারী সদস্যকে “অদম্য নারী” সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে ২০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নারী ও শিশুদের সহায়তার জন্য পরিচালিত নারী-শিশু হেল্প ডেস্কের মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রদান করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট