1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:46 pm

বরগুনার পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুই হরিণসহ শিকারি আটক

  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 55 Time View

মোঃ শাহজালাল,বরগুনা থেকে : বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল থেকে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের ফাঁদসহ হানিফ (৪৫) নামের এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হানিফকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ উদ্ধার করেন। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মো. পনির শেখ।

আদালত আসামিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জবাইকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়ার প্রস্তুতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট