1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:46 pm

বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার

  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬
  • 49 Time View

 

আবুল হাশেম:রাজশাহী : রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খোলার পর প্রবাসী-সহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী(২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম(২২)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও হ্যাকিং কর্মকাণ্ডের বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তিন প্রতারক(হ্যাকারকে) গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদেরকে থানায় নিয়ে এলে প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারণা-সহ হ্যাকিং মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট