1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:30 pm

বিকেএসপি’র থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই ‘ আসছে

  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
  • 108 Time View

মনোলোক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য একসঙ্গে প্রথমবারের মতো থিম সং গাইলেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। এই গানের শিরোনাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো।
গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘এই গান করাটা আমার জন্য আনন্দের। কারণ, বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছে। তারাই কিন্তু পরবর্তী সময়ে গৌরব বয়ে এনেছে। ভালো লাগছে তাদের জন্য গানটি করতে পেরে।
ঙবিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই গানে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান ও অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা ওড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে।’
চন্দন রায় চৌধুরীর পরিচালনায় থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়।
গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছে সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকেরা। আগামীকাল গানটি বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট