1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:43 am

বিজয়ের মাসে মুগদার বিজয় গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
  • 145 Time View

মনোলোক : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মুগদা থানার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বিজয় অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট