1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:41 am

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে বিএনপির নির্বাচনী অফিসে আগুন

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • 88 Time View

 

মনোলোক : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একইছড়া গ্রামে গতকাল রাতে আগুন লেগে বিএনপির নির্বাচনী অফিসসহ বাজারের পাঁচ টি দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্হানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এতে আনুমানিক ত্রিশ থেকে পয়ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
২ ফেব্রুয়ারী ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া দোকান গুলো থেকে ধোঁয়া বেরুচ্ছে, এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান গতকাল রাত আনুমানিক ১ টায় আগুনের সুত্রপাত ঘটে, এ সময় সবার আর্তচিৎকারে মানুষজন ছোটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, পার্সের দোকানদার মাহবুব সহ একাধিক ব্যবসায়ী ও স্হানীয়রা জানান এই আগুনে আমাদের আনুমানিক প্রায় ত্রিশ থেকে পয়ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাজারের পাশের বাড়ীর বাসিন্দা মনির মিয়া জানান বিএনপির অফিসের বিএনপি নেতা হানিফ মিয়ার চিৎকার শুনে আমি বাহিরে এসে দেখি বিএনপি অফিসের বিদ্যুৎ এর তার পুড়ছে এর পর আগুন ঘরে ছড়িয়ে পরে সাথে থাকা মুদি দোকান সহ কয়েকটি দোকান পুড়ে যায়। আমাদের ধারণা বিদুৎ এর শটসার্কিট থেকে আগুন লেগেছে। স্হানীয় আবুল কালাম জানান আমাদের গ্রামে কোন প্রকার দ্বন্দ নেই, আমরা একে-অপরের সাথে খুবি আন্তরিক, আমাদের মনে হয় না কেউ আগুন দিবে ধারণা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে। একই এলাকার দিনমজুর জুনায়েদ জানান আমাদের মনে হয় না কেউ আগুন দিবে। কেননা এই গ্রামে সবাই একে-অপরের সাথে মিলেমিশে চলেন আমার মনে হচ্ছে বিদ্যুৎ থেকে ই আগুন লেগেছে। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জানান আমাদের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে, এই গ্রামে সবাই মিলেমিশে চলেন। এ সময় উপস্থিত ছিলেন পুড়ে যাওয়া দোকান মালিক সোহেল, শামিম, জাকির হোসেন, বিএনপি নির্বাচনী অফিসের ইমাম হোসেন সহ আরো অনেকই।নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ মিয়া বলেন, আমাদের গ্রামের সবাই আন্তরিক তবে আমার ধারণা হচ্ছে নির্বাচনীয় প্রতিহিংসা থেকে কেউ অফিসে আগুন দিতে পারেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এ সময় বিএনপির কার্যালয় সহ আরো ৪ টি দোকান পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট