1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:35 pm

ভূমিকম্পে কাঁপলো দেশ ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত  

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • 70 Time View

 

মনোলোক : আজ ভোরে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। ইএমএসসি জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।
এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট