1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:43 am

ভৈরবে ইয়াবাসহ প্রবাসী নারী মাদক পাচা’রকারী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • 72 Time View

 

মনোলোক : কিশোরগঞ্জের ভৈরবে ৯২০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ তানিয়া আক্তার সুমি (২৮) নামে এক প্রবাসী নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ। গত সোমবার( ৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।আটককৃত মাদককারবারি তানিয়া আক্তার সুমি ময়মনসিংহের নান্দাইল থানার গাংগাইল বাজারের পাশে পক্কর হাটি এলাকার অলিউল্লাহ মিয়ার স্ত্রী।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত নাটাল মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। সাড়ে নয়টার দিকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় তানিয়া আক্তার সুমি নামের নারীর হ্যান্ডব্যাগ থেকে ৯২০ পিস উদ্ধার করা হয়। সুমি একজন প্রবাসী নারী। তাঁর কাছে থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি পাসপোর্ট ও প্রবাসে যাওয়ার টিকিট পাওয়া গেছে। পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী দেশ বিদেশে মাদক পাচারের সাথে জড়িত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট