1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 2:33 pm

মধ্যপ্রাচ্যে সংঘাত পাল্টাপাল্টি হামলা  পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প আলোচনায় বসতে রাজি 

  • Update Time : রবিবার, মার্চ ১, ২০২৬
  • 65 Time View

মনোলোক : ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এবার পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন।

‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও এতে রাজি হয়েছেন।

ম্যাগাজিনটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে– তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

 

তিনি আরও দাবি করেন, তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কখন বা কবে কথা হবে, সে বিষয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট