1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:40 am

মেটা ‘স্মার্ট’ চশমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 43 Time View

মেটা ‘স্মার্ট’ চশমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
মনোলোক : পোশাক বদল থেকে ঘনিষ্ঠ মুহূর্ত, ফাঁস হচ্ছে সবই! মেটা ‘স্মার্ট’ চশমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ।
ব্যক্তিগত জীবন ফাঁস করে দিচ্ছে ‘স্মার্ট’ চশমা? মেটা এআই চশমার বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ। রোজের জীবনে যা যা করছেন, সে পোশাক বদলানো থেকে প্রাতঃক্রিয়া, এমনকি ঘনিষ্ঠ মুহূর্তও ফাঁস করে দিচ্ছে এই চশমা। বহু দূরে বসে সিনেমার মতো সে সব উপভোগ করছে সাইবার অপরাধীরা।

চশমাতেই সেন্সর, প্রসেসর। আছে মাইক্রোফোনও। সে চশমা শুধু দেখে না, শোনে, বোঝে এবং অনুবাদও করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এমন ‘স্মার্ট’ চশমা এনে বিশ্বকে চমকে দিয়েছিল মেটা। জানিয়েছিল, তাদের তৈরি ‘রে ব্যান মেটা অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসেস’ শুধু দেখে না, দৃষ্টির অগোচরে থাকা আরও অনেক বিষয়কেও স্পষ্ট করে তোলে। মেটার এআই চশমা পরিহিত দেখা যায় মার্ক জ়ুকেরবার্গকেও। এ হেন চশমা নিয়ে যখন বিশ্ব জুড়ে তোলপাড় চলছে, তখনই এক ভয়াবহ তথ্য সামনে আনল সুইডিশ সংবাদমাধ্যম। জানা গিয়েছে, এ হেন চশমা ব্যক্তিগত জীবনের আগা-গোড়া ফাঁস করে দিচ্ছে। শৌচাগার থেকে শোয়ার ঘর— জীবনের অতি গোপন মুহূর্তগুলিই চলে যাচ্ছে ডার্ক ওয়েবে।

মেটা রে-ব্যান চশমাটি চোখে থাকলেই তা রেকর্ড করতে থাকবে সব কিছু। আপনি যা যা দেখছেন, যা করছেন তার সবটাই থাকবে চশমার স্মৃতিতে। আর সেখানেই থাবা বসাচ্ছেন কেনিয়ার একদল প্রযুক্তিকর্মী। কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ‘সামা’ নামক এক সংস্থার কর্মীরা মেটা এআই চশমার মেমরিতে থাকা যাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছেন। ভাবুন তো, আপনারই ব্যক্তিগত ও অতি গোপন মুহূর্তগুলিও কয়েক হাজার কিলোমিটার দূরে বসে সিনেমার মতো উপভোগ করছেন কয়েকশো কর্মী। সেই ভিডিয়োগুলি চিহ্নিত করে বাছাইয়ের কাজও চলছে। তার পর সেগুলি চলে যাচ্ছে ডার্ক ওয়েবে।
সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট