1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:40 am

রমযানুল মুবারক

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • 61 Time View

 

মনোলোক : জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত স্নিগ্ধ প্রশান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমযানুল মুবারাকের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

পবিত্র রমযানুল মুবারক উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনায় অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ,মত ও কর্মকাণ্ড পরিহারে ব্রতী হবেন সকলে। ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দে ভরপুর প্রকৃত আলোকিত জীবন গঠনে দৃঢ় হবেন।

মোস্তফা আমীর ফয়সল একই সাথে শান্তি,স্থিতিশীলতা ও অগ্রগতির পথে সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ, পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কথাও স্মরণ করিয়ে দেন ।

জাকের পার্টি চেয়ারম্যান রমযানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট