1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 7:41 am

রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • 58 Time View

 

মনোলোক : সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে রুমিন ফারহানা এমপির সমর্থক ও বিএনপির সমর্থকদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে ১ জন কর্মী আহত হওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা এমপি। এ অভিযোগে রুমিন ফারহানার কর্মী আহাদ মিয়া বাদী হয়ে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী সহ ৫ জনকে আসামী করে এবং ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
উক্ত মামলায় সোমবার (২৩ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত হয় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন আলম, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও টিটু।
উল্লেখ্য যে, ২০ ফ্রেব্রুয়ারী দিবাগত রাত ১২.০১ মিনিটে একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রুমিন ফারহানার কর্মী সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মাঝে আগে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির ফলে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ভেঙ্গে যায়। উভয় পক্ষের লোকজনই বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি খারাপ দেখে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যান রুমিন ফারহানা। এরপর রুমিন ফারহানার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরদিন রুমিন ফারহানার সমর্থক আহত হওয়ার অভিযোগে সরাইল থানায় মামলা দায়ের করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু।
এ বিষয়ে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন ঐদিন শহিদ মিনারে ধাক্কাধাক্কি ও স্লোগান ছাড়া কারো সাথে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। আগের দিন শাহবাজপুর বৈশামুড়া এলাকায় অন্য ঘটনায় আহত হয়েছিল আহাদ নামের ছেলেটি। তিনি আরো বলেন, আহাদকে দিয়ে মিথ্যে মামলার সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছেন এমপি রুমিন ফারহানা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট