1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:48 am

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 138 Time View

মনোলোক : রাজধানীর কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনের পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জয় মণ্ডলকে ২ লাখ টাকা, বাবুল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট