1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:51 am

লিওনেল মেসি প্রথমবারের মতো হোয়াইট হাউসে

  • Update Time : রবিবার, মার্চ ১, ২০২৬
  • 72 Time View

 

মনোলোক : গত মৌসুমে এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে ইন্টার মায়ামি ও লিওনেল মেসিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লাব সূত্রে জানা গেছে, সেই আমন্ত্রণ গ্রহণ করেছে মায়ামি।

আগামী ৫ মার্চ ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সংবর্ধনায় পুরো দল উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। ৭ মার্চ অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করবে মায়ামি।

সেই সুযোগেই আয়োজনটি রাখা হয়েছে। এটি হবে মেসির প্রথম আনুষ্ঠানিক হোয়াইট হাউস সফর।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত থেকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের অনুষ্ঠানে সময়সূচির জটিলতায় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন তারকা। এবার তার উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা বৈশ্বিক ফুটবল তারকাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর মেসিই দ্বিতীয় বড় নাম হতে যাচ্ছেন।
মেসির নেতৃত্বে গত ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি।

নিয়মিত মৌসুমে সেরা দল হিসেবে তারা জিতে নেয় সাপোর্টার্স’ শিল্ডও। টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন মেসি।

প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল ও অ্যাসিস্টে আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে ২০২৩ সালে যোগ দেওয়ার পর যে লিগ শিরোপা অধরা ছিল, সেটিই এনে দেন দলকে।
হোয়াইট হাউসে চ্যাম্পিয়ন দলকে আমন্ত্রণ জানানোর রীতি নতুন নয়। ১৯৯৮ সালে ডিসি ইউনাইটেড দিয়ে শুরু হওয়া এই ধারায় ২০১২ সালে এলএ গ্যালাক্সির হয়ে বেকহ্যামও অংশ নিয়েছিলেন।

এদিকে নতুন মৌসুম শুরু করেছে মায়ামি।

২০২৬ এমএলএসের দ্বিতীয় ম্যাচে রোববার অরল্যান্ডো সিটির মাঠে খেলবে তারা। বাংলাদেশ সময় সোমবার ভোরে শুরু হবে ম্যাচটি (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট