1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 10:44 am

শাহরুখ  কন্যা সুহানা খানকে নিয়ে ব্যস্ত ‘কিং’ ছবিতে অভিনয় করছেন 

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 69 Time View

 

মনোলোক : এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছিলেন, তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমোন। বাকি সময় কাজ করেন।

মেরুদণ্ডে সমস্যা রয়েছে শাহরুখ খানের। শরীরে নানা রকমের অসুখ তাঁর। বলি বাদশাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা গোবিন্দ নমদেব। তাঁর বিস্মিত প্রশ্ন, কী ভাবে দিনে ২০ ঘণ্টা কাজ করেন শাহরুখ?

নানা রকমের শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও কাজে কোনও ফাঁকি নেই শাহরুখের, জানান গোবিন্দ। তাঁর কথায়, “একজনই আছেন, যিনি প্রায় ২৪ ঘণ্টা কাজ করেন। মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমোন। আবার শরীরচর্চাও করেন, সংলাপও মুখস্থ করেন। আবার কোনও অনুষ্ঠান থাকলে সেখানেও যান। আমি অবাক হয়ে যাই। এ কেমন মানুষ? ওঁর শরীরে অনেক সমস্যা। শিরদাঁড়ার হাড়ে সমস্যা আছে।”

‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, “ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। একটা বিষয় বুঝেছিলাম, ২৪ ঘণ্টা যদি কেউ কাজ করতে পারেন, তা হলে সেটা একমাত্র শাহরুখ খান। ও একসঙ্গে কী ভাবে এত কাজ করেন, জানি না। নিজের শরীর নিয়ে ভাবেনই না।”

এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছিলেন, তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমোন। বাকি সময় কাজ করেন। তাঁর কথায়, “আমি ভোর পাঁচটায় ঘুমোতে যাই। শুটিং থাকলে ৯টা বা ১০টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি।” শুটিং থেকে ফিরে স্নান সেরে ফের শরীরচর্চা করতে যান শাহরুখ। রোজই তাঁর এই নিয়মাবলি থাকে।

উল্লেখ্য, শাহরুখ এখন তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে অভিনয় করছেন তাঁর কন্যা সুহানা খানও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট