
প্রসেনজিৎ দত্তের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯১৮ সালে প্রকাশিত Indian Literary Year Book-এ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট প্লিডার (আইনজীবী) ও শিক্ষানুরাগী প্রয়াত রামকানাই দত্তকে Brahmanbaria Edward Institution-এর প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান রামকানাই হাই একাডেমির একটি ছবি খুঁজে পেয়েছেন। প্রতিষ্ঠানটি বর্তমানে EIIN 103215 নম্বরে তালিকাভুক্ত। পুরোনো নামের সঙ্গে তাঁর প্রপিতামহের নামের সম্পর্ক খুঁজে পেয়ে প্রতিষ্ঠানটির ইতিহাস অনুসন্ধানে আগ্রহী হয়ে উঠেছেন তিনি।
প্রসেনজিৎ দত্তের মূল প্রশ্ন, প্রয়াত রামকানাই দত্ত প্রতিষ্ঠিত Brahmanbaria Edward Institution-ই কি বর্তমানে পরিচিত Ramkanai High Academy? বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম কি আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছিল?
তিনি জানান, পরিবারের বংশপরিচয়ের ইতিহাস লিপিবদ্ধ করার পাশাপাশি প্রপিতামহের শিক্ষা বিস্তারে অবদান ও ঐতিহাসিক ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চান। এ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ইতিহাসবিদ, প্রবীণ নাগরিক, সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিশেষ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ইতিহাস, পুরোনো নাম, নাম পরিবর্তনের সরকারি নথি, প্রতিষ্ঠাতার পরিচয় এবং ঐতিহাসিক দলিল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানিয়েছেন প্রসেনজিৎ দত্ত।
ইতিহাস অনুসন্ধানে সহযোগিতার আহ্বান
রামকানাই হাই একাডেমির প্রতিষ্ঠার ইতিহাস ও নামকরণের পেছনের প্রেক্ষাপট নিয়ে কারও কাছে পুরোনো দলিল, ছবি, স্মৃতিচারণ বা নির্ভরযোগ্য তথ্য থাকলে তা প্রসেনজিৎ দত্তের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসেনজিৎ দত্ত
প্রয়াত রামকানাই দত্তের বংশধর
কলকাতা, ভারত
হোয়াটসঅ্যাপ: +৯১ ৭৫৯৫৮৬৩৭১৪
মনোলোকের পক্ষ থেকে: রামকানাই হাই একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এবং ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-গবেষকদের কাছে এ বিষয়ে তথ্য ও প্রামাণ্য দলিল দিয়ে সহযোগিতার অনুরোধ রইল।