পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, বাড়িটির দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি অংশের নিচতলায় কেরোসিন অথবা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছে।
ওসি মোজাম্মেল হক জানান, বাড়িটির একটি অংশে অধ্যাপক ইউনূসের পরিবারের সদস্যরা বসবাস করেন। অন্য অংশটি প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে মূলত কেয়ারটেকাররা যাতায়াত করেন।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িটিতে পুলিশের তিন সদস্য পাহারায় নিয়োজিত ছিলেন। পুলিশি তৎপরতা টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তসাপেক্ষ।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে