1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 8:11 am

ঈদে চমক নিয়ে আসছে ‘সন্দ্বীপ্পা রমিও’ (Sandwippa ROMIO); নির্মাতা মেহেরাজ মাহিনের চার ভিন্নধর্মী শর্টফিল্ম

  • Update Time : শনিবার, মার্চ ২১, ২০২৬
  • 51 Time View

মাইনুল মিসির : আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে দ্বিগুণ করতে দর্শকদের জন্য একদম ভিন্নধর্মী ও বাস্তবধর্মী গল্পের সমাহার নিয়ে আসছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘সন্দ্বীপ্পা রমিও’ (Sandwippa ROMIO)। তারুণ্যের স্পন্দন ও জীবনমুখী গল্পের মিশেলে এবার মুক্তি পেতে যাচ্ছে মোট চারটি বিশেষ শর্টফিল্ম।

এই প্রজেক্টগুলোর মূল কারিগর তরুণ নির্মাতা মেহেরাজ মাহিন। প্রতিটি গল্পের চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। প্রকাশিতব্য শর্টফিল্মগুলোর মধ্যে রয়েছে— সম্পর্কের টানাপোড়েন নিয়ে ‘বেঈমান’, পারিবারিক ও রোমান্টিক আবহের ‘তুমি আমার লক্ষ্মী বউ’, হৃদয়ের না বলা কথা নিয়ে ‘অন্যের ভালোবাসা’ এবং রোমাঞ্চকর গল্পের ‘Last 7 Minutes’

শর্টফিল্মগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান অভিনয়শিল্পী। যাদের মধ্যে রয়েছেন—

এঞ্জেলা, মেহেরাজ মাহিন, মোহনা, মাহি, বিথি এবং মেহেদি। পুরো প্রজেক্টটির চিত্রগ্রহণে ছিলেন মেহেদি এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছে ‘সন্দ্বীপ্পা রমিও’ টিম।

নির্মাতা মেহেরাজ মাহিন জানান, “আমরা চেষ্টা করেছি দর্শকদের খুব পরিচিত কিন্তু আবেগঘন কিছু গল্প উপহার দিতে। প্রতিটি শর্টফিল্মে নতুন চমক আর বাস্তব জীবনের ছোঁয়া পাবেন দর্শকরা।”

সন্দ্বীপ্পা রমিও পেজটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। এই ঈদে তাদের এই বিশেষ আয়োজন দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট