1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:29 pm

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
  • 91 Time View

মনোলোক : মা’রা গেছেন বাংলা চলচ্চিত্র ও রাজনীতির অঙ্গনের পরিচিত মুখ,‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ।
গত সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ”ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আনন্দমেলা সিনেমা লিমিটেডের অন্যতম প্রযোজক হিসেবে তার হাত ধরেই ঢালিউড পেয়েছিল জনপ্রিয় জুটি সালমান শাহ – মৌসুমী।
তার প্রযোজনায় নির্মিত, কেয়ামত থেকে কেয়ামত,
স্বজন,আমার ঘর আমার বেহেশত, লড়াই,অমর সঙ্গী,বিয়ের ফুল,সহ একাধিক ব্যবসাসফল সিনেমা আজও দর্শকের হৃদয়ে জায়গা করে আছে।
চলচ্চিত্রের বাইরে তিনি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।
এছাড়া তিনি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক,বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক,হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
চলচ্চিত্রশিল্পে তার অবদানকে অনন্য ও স্মরণীয় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এই গুণী মানুষটির বিদায়ে বাংলা চলচ্চিত্র হারাল এক নীরব নায়ককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট