1. info@www.monolok.net : মনোলোক :
       
March 27, 2026, 12:29 pm

খাগড়াছড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • 77 Time View

মনোলোক : খাগড়াছড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন সমীরণ দেওয়ান। নির্বাচনে হেরে যাওয়ার পর সমীরণকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট