1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই Play Casino Online in English at Top Skrill Casinos for Singapore Players 1win Casino: Play Casino Online for Singapore Players Best Online Casino Malaysia: Premier Destination to Play Casino Online in English Explore This AI Girlfriend Review: Top Chat Apps in the USA Reviewed

অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজের জীবন বিপন্ন জেনেও বাঁচালেন বাসভর্তি যাত্রীকে, মরণোত্তর সম্মাননার দাবি

মনোলোক : কক্সবাজার থেকে ঢাকাগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাসের চালক শাহজাহান অসুস্থ অবস্থায়ও অসাধারণ বিচক্ষণতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। নিজের শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরেও বাসের নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপদে সড়কের পাশে গাড়িটি থামান তিনি। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ‘লাল সবুজ’ পরিবহনের বাসটি। গাড়িটি চালাচ্ছিলেন শাহজাহান। পথে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। নিজের শারীরিক অবস্থা গুরুতর বুঝতে পারলেও বিচলিত না হয়ে বাসের নিয়ন্ত্রণ ধরে রাখেন। একপর্যায়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে বাসটি সড়কের পাশে নিরাপদ স্থানে থামাতে সক্ষম হন।

বাস থামানোর পর সুপারভাইজার, সহকারী ও যাত্রীরা দ্রুত তাঁকে ঈদগাঁও স্টেশনের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

তাঁর এই শেষ মুহূর্তের বিচক্ষণতা ও দায়িত্ববোধ সম্ভাব্য বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে বাসের সব যাত্রীকে রক্ষা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একজন চালকের কাছে যাত্রীদের নিরাপত্তা যে কত বড় দায়িত্ব, শাহজাহান যেন নিজের জীবনের শেষ মুহূর্তেও তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। অসুস্থ শরীরেও তিনি বাসের নিয়ন্ত্রণ হারাননি; নিজের জীবনের চেয়েও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন।

এমন কর্তব্যনিষ্ঠা ও মানবিক সাহসিকতার স্বীকৃতিস্বরূপ চালক শাহজাহানকে মরণোত্তর সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবি জানিয়েছেন অনেকে।

মহান আল্লাহ প্রয়াত শাহজাহানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট