1. live@www.monolok.net : - : -
  2. info@www.monolok.net : - :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্বে রেজাউল আলম সরকার

মনোলোক | রাজশাহী : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে মো. রেজাউল আলম সরকারকে বিভাগীয় কমিশনারের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার রাজশাহী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে তাঁর দিকে ঝুঁকে আলিঙ্গনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের পর যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে রাজশাহীর কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট