1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট ছাড়তে মাথায় তামার খাঁচা, চাবি স্ত্রী ও মেয়ের হাতে! তিন বাহিনীর প্রথম যৌথ সামরিক মহড়া, বাংলাদেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে: প্রধানমন্ত্রী ১১০ বছর বয়সেও চেয়ারে বসেই কাটে রাত-দিন, ব্রাহ্মণবাড়িয়ার ‘জ্বিন হুজুর’ জজ মিয়ার ব্যতিক্রমী জীবন শুটিংয়ে গিয়ে হোটেলকক্ষে অভিনেতা সোহেল খানের মৃত্যু দুই মিনিটের ব্যবধানে জোড়া কম্পনের আতঙ্ক, নেপালে ভূমিকম্পের উৎপত্তি কিংবদন্তি অভিনেত্রী ববিতা: সীমানা পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি, এবার নিজের জীবনকেই বড় পর্দায় দেখতে চান ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪; নিখোঁজ ৩২, চলছে উদ্ধার অভিযান শয়নকক্ষে বসিয়েছিলেন ট্যাবলেট তৈরির মেশিন, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে রাইড শেয়ারিং চালক হত্যা ও ছিনতাই: চারজন গ্রেফতার, উদ্ধার মোটরসাইকেল-অস্ত্র চাঁদের মাটির আদলে আলু ফলালেন বিজ্ঞানীরা, মহাকাশে খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথায় মেতে উঠলেন ট্রাম্প, বিরক্তি প্রকাশ মোদির! পূবাইলে শুটিংয়ের জন্য ভাড়া মিলছে হাঁস-মুরগি, ছাগল, এমনকি বউ-জামাইও! হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ইডেনে আটক নীলাচলের ৯ বাস চলন্ত ট্রেনে ‘মোবাইল চোর’ অপবাদে বয়োজ্যেষ্ঠ যাত্রীকে মারধর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেত্রকোনার ঐতিহ্যবাহী ‘হিদল’ শুঁটকির স্বাদ ছড়াচ্ছে দেশজুড়ে মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সম্মাননা পেলেন সাংবাদিকরা দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুরের অপেক্ষায় ভক্তরা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন ইশরাক হোসেন—ছবির দাবির সত্যতা মেলেনি অভিনয়ের পর এবার প্রযোজনায় বুবলী, প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা পেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৫ বছর পর শিকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কক্সবাজারে সেলিনা, অপেক্ষা ডিএনএ পরীক্ষার ফলের শিশিরভেজা ভোর ও কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, ব্যস্ত নওগাঁর গ্রামীণ জনপদ লাগেজ চুরির আতঙ্কে প্রবাসীর অভিনব প্রতিবাদ, স্যুটকেসে হুঁশিয়ারির পোস্টার! প্রধানমন্ত্রীর জন্মদিন আজ: ৬২ বছরে পদার্পণ তারেক রহমানের, মনোলোকের শুভেচ্ছা হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার, আটক ৯ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হতাহতের ঘটনা নেই উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাইবার নিরাপত্তা থেকে বিশ্বসংগীতের মঞ্চ : প্রযুক্তি ও সৃজনশীলতায় সম্ভাবনার নাম সোহান আহমেদ প্রপিতামহের স্মৃতি খুঁজছেন কলকাতার প্রসেনজিৎ দত্ত, রামকানাই হাই একাডেমির ইতিহাস জানতে চান নিঝুম দ্বীপে প্রকৃতির অপার সৌন্দর্য, কেওড়া বনে চিত্রা হরিণের অবাধ বিচরণ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ আমার ভোট, আমার বিবেচনা; আমাদের সমাজ, আমাদের দায়িত্ব: মোঃ শফিকুল ইসলাম রিপন দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনা উদ্ধার, পায়ুপথে লুকানো ছিল চারটি সোনার টুকরা ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই DuckDice Casino Withdrawal Problems – Play Casino Online Safely in the UK

বন্যায় ১৮ জনের মৃত্যু, ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

দেশের ১১ জেলায় চলমান বন্যায় এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ।

শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন। বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ‌এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা নয় লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

দুর্যোগ সচিব বলেন, ‘এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন।’

কামরুল হাসান আরো জানান, এ পর্যন্ত তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যা দুর্গত ১১ জেলায় মোট তিন কোটি ৫২ লাখ নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের ১৫ হাজার প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে সচিব বলেন, ‘আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদীসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

একইসাথে আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়ে এই অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। কামরুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিতে মোট ৭০টি মেডিক্যাল টিম চালু রয়েছে। ফেনীতে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেখানে সেবা দিচ্ছেন।

এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে জানিয়ে সচিব বলেন, বন্যা আক্রান্ত জেলার প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিক্যাল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২-৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ছাত্র সমাজ ও বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে‌ বলে জানিয়েছেন সচিব।

ত্রাণ সচিব আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। উপদেষ্টা বর্তমানে ফেনীতে অবস্থান করছেন। ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে একটি ভি-স্যাট চালু করা হয়েছে এবং এর মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়েছে বলেও জানান তিনি।

সচিব বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ কিংবা গবাদি পশুর রোগব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা প্রস্তুতি নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট