1. live@www.monolok.net : - : -
  2. info@www.monolok.net : - :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিনোদন জগতে নতুন মাত্রা

এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নারী হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান অভিনেত্রীর

মনোলোক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের নামে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি মনে করেন, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত হয়রানির বিষয় নয়, বরং নারীর নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জড়িত একটি গুরুতর সমস্যা।

সম্প্রতি একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জীবনের নানা ঝামেলা প্রসঙ্গে পরীমনি বলেন, “আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।”

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির নামে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রচার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।

এ ঘটনায় নিজের সাহসী অবস্থানের প্রতি মানুষের সমর্থন প্রসঙ্গে পরীমনি বলেন, “সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।”

এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রথম তিন-চার দিন বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। তখনই তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানান।

পরীমনির মতে, পরিচিত একজন তারকার ক্ষেত্রে এমন ঘটনা সামাল দেওয়া তুলনামূলক সহজ মনে হলেও সাধারণ নারীর জন্য এর মানসিক ও সামাজিক পরিণতি ভয়াবহ হতে পারে। এ ধরনের ঘটনায় অনেকেই চরম মানসিক সংকটে পড়তে পারেন।

তিনি বলেন, “কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।”

প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা, ভুক্তভোগীর পাশে দাঁড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এখন আরও গুরুত্বপূর্ণ। এআই দিয়ে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে কাউকে হয়রানি করা ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

— মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট