1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই Crown Jewelz Casino Login: Play Casino Online in the UK

শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

জলাশয় ভরাট, আবাসস্থল সংকট ও নির্বিচারে শিকারে কমছে পরিযায়ী পাখির আনাগোনা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা | মনোলোক

শীতের আগমন শুরু হলেও নেত্রকোনার হাওরাঞ্চলে এবারও দেখা মিলছে না অতিথি পাখির। একসময় শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে উঠত জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন, আটপাড়া ও বারহাট্টা উপজেলার বিস্তীর্ণ হাওর-বিল। কিন্তু গত কয়েক বছর ধরে সেই চিরচেনা দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। পাখিদের কলকাকলি আর ডানার ঝাপটানিতে মুখরিত হাওরগুলো এখন অনেকটাই নীরব।

স্থানীয় বাসিন্দা, পাখিপ্রেমী ও সচেতন মহলের মতে, নিরাপদ আবাসস্থলের অভাব, খাদ্যসংকট, জলাশয় ভরাট, নির্বিচারে পাখি শিকার এবং হাওরের জীববৈচিত্র্য ধ্বংসের কারণে অতিথি পাখির আগমন কমে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওর, খালিয়াজুরী উপজেলার ছায়ার হাওর এবং মদন উপজেলার তলার হাওরসহ বিভিন্ন জলাভূমি ছিল অতিথি পাখিদের অন্যতম নিরাপদ বিচরণক্ষেত্র।

শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য

এসব এলাকায় বালিহাঁস, ল্যাঞ্জাহাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালি ও কাইমসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলত। শীতপ্রধান অঞ্চল, বিশেষ করে সাইবেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এসব পাখি আসত বলে স্থানীয়দের ধারণা।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে হাওরের পরিবেশ। একশ্রেণির অসাধু শিকারি ফাঁদ পেতে পাখি শিকার করছে। কোথাও কোথাও অবৈধভাবে পাখি বিক্রির হাটও বসার অভিযোগ রয়েছে। পাশাপাশি হাওরের অনেক জলাশয় ভরাট হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। মানুষের বিচরণ ও কৃষিকাজের বিস্তারেও পাখিদের নিরাপদ আশ্রয় সংকুচিত হয়েছে।

মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরপাড়ের তেতুলিয়া গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে হাওরগুলো মুখর থাকত। দিন-রাত পাখির ডাক শোনা যেত। কিন্তু কয়েক বছর ধরে সেই দৃশ্য আর দেখা যায় না। হাওরের অনেক জলাশয় ভরাট হয়ে ফসলের মাঠে পরিণত হয়েছে। ফলে পাখিদের নিরাপদ আশ্রয় হারিয়ে গেছে।

মদন উপজেলার ধোবাউলা গ্রামের বাসিন্দা মোহন ভূঁইয়া বলেন, তলার হাওরসহ বিভিন্ন জলাশয়ে আগে প্রচুর অতিথি পাখি আসত। দিনে তারা হাওরে অবস্থান করত, সন্ধ্যায় গ্রামের গাছপালা ও জঙ্গলে আশ্রয় নিত। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। শুধু অতিথি পাখি নয়, বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে।

পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম তালুকদার বলেন, একসময় লক্ষ্মীপাশা, পাঙ্গাশিয়া, সাতবিলা ও কুটিচাপরা হাওরসহ প্রায় সব হাওরেই অতিথি পাখির বিচরণ ছিল। তখন হাওরগুলো পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। এখন হাওরের প্রায় সব জমি চাষাবাদের আওতায় চলে এসেছে। ফলে পাখিদের জন্য নিরাপদ বিচরণক্ষেত্র কমে গেছে।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, একসময় এ উপজেলার হাওরগুলোতে প্রচুর অতিথি পাখি আসত বলে তিনি শুনেছেন। বর্তমানে সেই সংখ্যা কমেছে। কেউ পাখি শিকার করলে বা বন্য পাখির ক্ষতিসাধন করলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো বন্য পাখি শিকার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য

প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিযায়ী পাখিরা শুধু হাওরের সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে। তাই অতিথি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, জলাশয় সংরক্ষণ, অবৈধ শিকার ও বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

নইলে একসময় শীতের সকালে হাওরের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো অতিথি পাখির দৃশ্য হয়তো শুধু স্মৃতির পাতাতেই থেকে যাবে।

মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে

www.monolok.net

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট