1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন এসেছিল, যেদিন সামরিক ট্যাঙ্কের নলে সাধারণ মানুষ ভালোবেসে ফুলের মালা পরিয়ে দিয়েছিল? ট্যাঙ্ক যেখানে যুদ্ধে ব্যবহৃত হয়, সেখানে জনতা ফুল দিয়ে সাজিয়ে দেয় সেই অস্ত্র! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছিল এমনই এক রূপকথার মতো দৃশ্যের। এই ঐতিহাসিক ঘটনাটি হলো ‘সিপাহি-জনতার বিপ্লব’।

 

 ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা  – সৈয়দ আবদাল আহমদ,  লেখক:  প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর।

 

সে ছিল এক থমথমে সময়। চারিদিকে অস্থির অবস্থা। দেশের মানুষ খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটে যায়! ৬ নভেম্বর রাতের অন্ধকার পেরিয়ে যখন ৭ নভেম্বরের ভোর হচ্ছিল, তখন হঠাৎ করেই ঢাকার সেনানিবাস থেকে বের হতে থাকে সাধারণ সৈনিক বা সিপাহিরা। আর তাদের স্বাগত জানাতে ভোরের আলো ফোটার আগেই রাজপথে নেমে আসে লাখো লাখো সাধারণ মানুষ।

সেদিন কোনো হিংসা ছিল না, কোনো মারামারি ছিল না। ছিল শুধু দেশের জন্য বুকভরা ভালোবাসা। সাধারণ মানুষ আর সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে উঠলেন। তারা স্লোগান দিচ্ছিলেন—‘সিপাহি-জনতা ভাই ভাই, দেশ বাঁচানোর বিকল্প নাই!’

বন্দিদশা থেকে মুক্ত হয়ে সিপাহী-জওয়ানদের কাছে তাদের প্রিয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান যখন জনতার সামনে এলেন, তখন সবার আনন্দ যেন আর ধরে না। সাধারণ মানুষ আর দেশের সেনারা মিলেমিশে এক হয়ে গেল। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর যে বড় বড় ট্যাঙ্কগুলো চলছিল, দেশের কিশোর-তরুণেরা ভালোবেসে সেগুলোর ওপর চড়ে বসল। আর তখনই ট্যাঙ্কের নলে পরিয়ে দেওয়া হলো গাদা ফুলসহ নানা ফুলের মালা! দেশের বিপদে এভাবেই সেদিন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, সেনাবাহিনীর সাধারণ সিপাহি এবং জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত এই ঐক্য এবং গৃহবন্দি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৎকালীন এই অনিশ্চয়তার মধ্যে এ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করেছিল।

৬ নভেম্বর মধ্যরাতের পর সেনানিবাসে সিপাহিদের অভ্যুত্থান শুরু হলে হাজার হাজার সাধারণ মানুষ গভীর রাতে ও ভোরে রাজপথে নেমে আসে। সাধারণ জনগণ ও সশস্ত্র সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বিপ্লবের সবচেয়ে চাক্ষুষ ও আকর্ষণীয় দৃশ্য ছিল সাধারণ মানুষের সেনাবাহিনীর ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া। এটি ছিল সামরিক বাহিনীর প্রতি সাধারন মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর গৃহবন্দি হওয়া সেনাপ্রধান জিয়াউর রহমানকে সিপাহিরা মুক্ত করে বীরের বেশে বাইরে নিয়ে আসে। মুক্ত হয়ে উপস্থিত সৈনিক ও জনতার উদ্দেশ্যে সেদিন তার হাত নাড়ার দৃশ্যটি ছিল এই বিপ্লবের অন্যতম আইকনিক মুহূর্ত। ঢাকার রাজপথে সেদিন ‘নারায়ে তাকবীর’ ‘আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘সিপাহি-জনতা ভাই ভাই’ এবং ‘ জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল। এই বিপ্লবের ফলে খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থান ব্যর্থ হয় এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাসীন করা হয়।

সামরিক ছাউনি থেকে শুরু হওয়া একটি বিদ্রোহ কীভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে সাধারণ মানুষের স্বজাত্যবোধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জনবিপ্লবের রূপ নিয়েছিল, সেটিই ছিল ৭ নভেম্বরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। সিপাহীদের ভাষায় সেদিন ছিল ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন’।

সূত্র : বাসস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট