1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই

ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, মনোলোক: :  একটি রাস্তার অভাবে প্রায় ২০ বছর ধরে অবরুদ্ধ জীবনযাপন করছেন ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্বলকাঠি গ্রামের আটটি পরিবার। চারদিকে বসতবাড়ি থাকলেও বাড়ি থেকে বের হওয়ার কোনো স্বাভাবিক পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বর্ষাকালে নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় থাকে না।
দীর্ঘদিনের এই মানবেতর জীবন থেকে মুক্তি এবং চলাচলের একটি স্থায়ী রাস্তার দাবিতে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সম্বলকাঠি গ্রামে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ভুক্তভোগীদের দুর্ভোগ ও অভিযোগ:
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, গত দুই দশক ধরে চলাচলের রাস্তা না থাকায় তাদের জীবন থমকে গেছে। শুকনো মৌসুমেও স্বাভাবিক যাতায়াতে রয়েছে নানা প্রতিবন্ধকতা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে পরিবারের শিশু-কিশোররা; প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। এমনকি রাস্তার অভাবে সামাজিক ও পারিবারিক যোগাযোগ এবং মেয়েদের বিয়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।
তাদের অভিযোগ, স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অসহায় পরিবারগুলোর চলাচলের পথে বাধা সৃষ্টি করে আসছেন। পাশপাসি প্রতিবেশী ধীরেন শীল, সুধীর শীল, পরিমল শীল ও মনিকা শীলকে প্রভাবিত করে রাস্তা দিতে বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, তারা জোরপূর্বক জমি দখল করতে চান না; বরং জমির বাজারমূল্যের চেয়েও বেশি দাম পরিশোধ করে বা ন্যায্য মূল্যে জমি কিনে চলাচলের একটি মানবিক সমাধান চান।
প্রতিপক্ষ ও অভিযুক্তদের বক্তব্য:
এ বিষয়ে ধীরেন শীল, সুধীর শীল ও পরিমল শীলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাস্তার জন্য কোনো জমি দিতে রাজি নন এবং টাকা-পয়সা বা অন্য কোনো বিনিময়েও তারা কোনো আপস করবেন না।
অন্যদিকে, অভিযুক্ত চৌকিদার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান দাবি করেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তিনি জানান, পূর্বে ওই আট পরিবারকে চলাচলের সুযোগ দেওয়া হলেও বর্তমানে ফৌজদারি মামলা চলার কারণে তাদের আর পথ ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া ওই পরিবারগুলো নিজেরাই নিজেদের যাতায়াতের সাঁকো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা:
একটি রাস্তার অভাবে আর কত দিন তাদের অবরুদ্ধ থাকতে হবে—এই প্রশ্ন তুলে ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন সরেজমিন পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শুনে একটি আইনসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট