1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার নিরাপত্তা থেকে বিশ্বসংগীতের মঞ্চ : প্রযুক্তি ও সৃজনশীলতায় সম্ভাবনার নাম সোহান আহমেদ প্রপিতামহের স্মৃতি খুঁজছেন কলকাতার প্রসেনজিৎ দত্ত, রামকানাই হাই একাডেমির ইতিহাস জানতে চান নিঝুম দ্বীপে প্রকৃতির অপার সৌন্দর্য, কেওড়া বনে চিত্রা হরিণের অবাধ বিচরণ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ আমার ভোট, আমার বিবেচনা; আমাদের সমাজ, আমাদের দায়িত্ব: মোঃ শফিকুল ইসলাম রিপন দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনা উদ্ধার, পায়ুপথে লুকানো ছিল চারটি সোনার টুকরা ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মনোলোক | ঢাকা : পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক, কার্যকরের ক্ষেত্রে ১ ডিসেম্বরই বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বোর্ড চেয়ারম্যান জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর নতুন করে সভাটি অনুষ্ঠিত হবে।

এ সময় পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্ত থাকার অনুরোধ জানান শ্রমিকদের প্রতি।

উল্লেখ্য, গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।

তবে এসব উদ্যোগের পরও কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

মনোলোকের পর্যবেক্ষণ: নতুন মজুরি ঘোষণার অপেক্ষায় থাকা পোশাকশ্রমিকদের জন্য ১ ডিসেম্বর কার্যকরের ঘোষণা গুরুত্বপূর্ণ। তবে নতুন মজুরির পরিমাণ ও বিস্তারিত কাঠামো চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো অনানুষ্ঠানিক তথ্যকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট