1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন আজ: ৬২ বছরে পদার্পণ তারেক রহমানের, মনোলোকের শুভেচ্ছা হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার, আটক ৯ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হতাহতের ঘটনা নেই উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাইবার নিরাপত্তা থেকে বিশ্বসংগীতের মঞ্চ : প্রযুক্তি ও সৃজনশীলতায় সম্ভাবনার নাম সোহান আহমেদ প্রপিতামহের স্মৃতি খুঁজছেন কলকাতার প্রসেনজিৎ দত্ত, রামকানাই হাই একাডেমির ইতিহাস জানতে চান নিঝুম দ্বীপে প্রকৃতির অপার সৌন্দর্য, কেওড়া বনে চিত্রা হরিণের অবাধ বিচরণ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ আমার ভোট, আমার বিবেচনা; আমাদের সমাজ, আমাদের দায়িত্ব: মোঃ শফিকুল ইসলাম রিপন দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনা উদ্ধার, পায়ুপথে লুকানো ছিল চারটি সোনার টুকরা ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই VeryWell casino how to withdraw bonus balance play casino online – UK Lucky Thrillz casino free spin play casino online UK Britsino casino deposit methods play casino online – UK

নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মনোলোক | নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জানান, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবের অভিযোগ, সোমবার দুপুরে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি পেটে লাথি মারা হয়।

নিবেদিতা দেবের দাবি, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা—এ কথা জানানোর পরও হামলা বন্ধ করা হয়নি। বরং তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে পুড়িয়ে মারার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তাঁর দাবি, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষককে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলেও তিনি আসেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তাঁকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। এ বিষয়ে শুধু তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোনো মারধর করা হয়নি।

শোকজের বিষয়ে আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি নোটিশের লিখিত জবাব দেবেন।

সংবাদ: সোহেল খান দূর্জয়, নেত্রকোনা।

মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট