শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠা তারেক রহমান ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। পরবর্তী সময়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে উঠে আসেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা আরও দৃশ্যমান হয়। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পান। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দেন এবং ২০২৬ সালের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হন।
দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা না রাখার সিদ্ধান্তের কথাও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মনোলোক: বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।
মনোলোক পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন জীবনের এই অধ্যায়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও সাফল্য কামনা করছি।
দেশ পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখুক—এটাই আমাদের প্রত্যাশা।
দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা, মর্যাদা, কর্মসংস্থান ও উন্নত জীবন নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক শান্তি, সমৃদ্ধি ও সম্ভাবনার পথে।
শুভ জন্মদিন। আপনার আগামী দিনের পথচলা হোক দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত।
সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net