1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট ছাড়তে মাথায় তামার খাঁচা, চাবি স্ত্রী ও মেয়ের হাতে! তিন বাহিনীর প্রথম যৌথ সামরিক মহড়া, বাংলাদেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরবে: প্রধানমন্ত্রী ১১০ বছর বয়সেও চেয়ারে বসেই কাটে রাত-দিন, ব্রাহ্মণবাড়িয়ার ‘জ্বিন হুজুর’ জজ মিয়ার ব্যতিক্রমী জীবন শুটিংয়ে গিয়ে হোটেলকক্ষে অভিনেতা সোহেল খানের মৃত্যু দুই মিনিটের ব্যবধানে জোড়া কম্পনের আতঙ্ক, নেপালে ভূমিকম্পের উৎপত্তি কিংবদন্তি অভিনেত্রী ববিতা: সীমানা পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি, এবার নিজের জীবনকেই বড় পর্দায় দেখতে চান ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪; নিখোঁজ ৩২, চলছে উদ্ধার অভিযান শয়নকক্ষে বসিয়েছিলেন ট্যাবলেট তৈরির মেশিন, ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে রাইড শেয়ারিং চালক হত্যা ও ছিনতাই: চারজন গ্রেফতার, উদ্ধার মোটরসাইকেল-অস্ত্র চাঁদের মাটির আদলে আলু ফলালেন বিজ্ঞানীরা, মহাকাশে খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথায় মেতে উঠলেন ট্রাম্প, বিরক্তি প্রকাশ মোদির! পূবাইলে শুটিংয়ের জন্য ভাড়া মিলছে হাঁস-মুরগি, ছাগল, এমনকি বউ-জামাইও! হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ইডেনে আটক নীলাচলের ৯ বাস চলন্ত ট্রেনে ‘মোবাইল চোর’ অপবাদে বয়োজ্যেষ্ঠ যাত্রীকে মারধর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেত্রকোনার ঐতিহ্যবাহী ‘হিদল’ শুঁটকির স্বাদ ছড়াচ্ছে দেশজুড়ে মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সম্মাননা পেলেন সাংবাদিকরা দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুরের অপেক্ষায় ভক্তরা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন ইশরাক হোসেন—ছবির দাবির সত্যতা মেলেনি অভিনয়ের পর এবার প্রযোজনায় বুবলী, প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা পেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৫ বছর পর শিকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কক্সবাজারে সেলিনা, অপেক্ষা ডিএনএ পরীক্ষার ফলের শিশিরভেজা ভোর ও কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, ব্যস্ত নওগাঁর গ্রামীণ জনপদ লাগেজ চুরির আতঙ্কে প্রবাসীর অভিনব প্রতিবাদ, স্যুটকেসে হুঁশিয়ারির পোস্টার! প্রধানমন্ত্রীর জন্মদিন আজ: ৬২ বছরে পদার্পণ তারেক রহমানের, মনোলোকের শুভেচ্ছা হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার, আটক ৯ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হতাহতের ঘটনা নেই উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাইবার নিরাপত্তা থেকে বিশ্বসংগীতের মঞ্চ : প্রযুক্তি ও সৃজনশীলতায় সম্ভাবনার নাম সোহান আহমেদ প্রপিতামহের স্মৃতি খুঁজছেন কলকাতার প্রসেনজিৎ দত্ত, রামকানাই হাই একাডেমির ইতিহাস জানতে চান নিঝুম দ্বীপে প্রকৃতির অপার সৌন্দর্য, কেওড়া বনে চিত্রা হরিণের অবাধ বিচরণ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ আমার ভোট, আমার বিবেচনা; আমাদের সমাজ, আমাদের দায়িত্ব: মোঃ শফিকুল ইসলাম রিপন দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনা উদ্ধার, পায়ুপথে লুকানো ছিল চারটি সোনার টুকরা ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই DuckDice Casino Withdrawal Problems – Play Casino Online Safely in the UK

স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেন কীভাবে?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মান ও সহমর্মিতার উপর নির্ভর করে। একে অপরের প্রতি বিশ্বাস, ভালবাসা ও সহানুভূতি যত গভীর হয়, দুজনের বন্ধনটাও যেন তত দৃঢ় হতে থাকে। আর যখনই এই সম্পর্কে বিশ্বাস ও ভালবাসার বদলে অনুপ্রবেশ করে অবিশ্বাস ও সন্দেহ তখনই দুজনের মধ্যে বাড়তে থাকে দুরত্ব। যার ফলাফল দাম্পত্য কলহ, নির্যাতন এবং অবশেষে পারিবারিক ভাঙন। অধিকাংশ দাম্পত্য কলহের সূত্রপাত হয় স্বামী-স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ থেকেই।

আসলে আধুনিক প্রযুক্তির কল্যাণে জীবন গতিশীল হচ্ছে ঠিকই। কিন্তু মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের জন্যে বাড়ছে পরিচিত মণ্ডল। বাড়ছে অপ্রয়োজনীয় সম্পর্ক। বাড়ছে নেতিবাচক আবেগ ও অনুভূতি। যা অন্যান্য সর্ম্পকগুলোর পাশাপাশি টানাপোড়েন সৃষ্টি করছে বৈবাহিক সম্পর্কেও।

সেই আদি যুগ থেকে যে নেতিবাচক আবেগটি এককভাবে সংসারের সুখকে নিঃশেষ করার জন্যে যথেষ্ট তা হলো সন্দেহ। সন্দেহ বিভিন্ন রূপে আমাদের সম্পর্কে অনুপ্রবেশ করে। এটা কারো কারো মধ্যে থাকে স্বাভাবিক পর্যায়ের। আবার কারো মধ্যে প্রকাশ পায় অস্বাভাবিক অসুস্থতা রূপে।

আসুন জেনে নিই সাধারণত কী কারণে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে সন্দেহের উদ্রেক হয় এবং এর সহজ সমাধানের মাধ্যমে সুখের সংসার গড়ার উপায়।

পারস্পরিক সম্মান বনাম মাত্রাতিরিক্ত অধিকারবোধ সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তি গল্পের এই লাইনটি আমরা সবাই কমবেশি পড়েছি। কিন্তু আদৌ কী এর তাৎপর্য বুঝার চেষ্টা করেছি?

আসলে জীবনসঙ্গীকে সম্পত্তির মতো ভোগ করে নয় বরং সম্পদ হিসেবে যখন একে অপরকে মূল্যায়ন করবে, যত্ন নিবে তখনই এর গভীরতা বাড়বে। একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে বিয়ের পরে স্বামী-স্ত্রী দুজন একটি অভিন্ন সংসার জীবনে প্রবেশ করলেও প্রত্যেকেরই রয়েছে পৃথক ব্যক্তিসত্ত্বা, পৃথক চিন্তা ভাবনা, পৃথক চাওয়া পাওয়া। যখন এই পৃথক সত্ত্বাটির প্রতি পারস্পরিক সম্মান ও বোঝাপড়া থাকে না, থাকে না ছাড় দেয়ার মানসিকতা তখনই শুরু হয় দ্বন্দ্ব।

যে-কোনো একপক্ষের মাত্রাতিরিক্ত অধিকারবোধকে তখন মনে করা হয় সন্দেহ। এই যেমন স্ত্রীর ব্যাপারে স্বামীদের মাত্রাতিরিক্ত অধিকারবোধ এটাকে কোনো কোনো স্ত্রী যেমন অপছন্দ করেন, তেমনি অনেক স্ত্রী আছে পছন্দও করেন। স্বামীর একটু মনোযোগের অভাব হলে তাদের খেদের কোনো শেষ থাকে না। আবার কোনো বিষয়ে স্বামীর অতিরিক্ত প্রশ্ন, বিধি নিষেধকে স্ত্রী প্রথমে স্বাধীনতায় হস্তক্ষেপ, পরে সন্দেহ করা হচ্ছে বলে আক্ষেপ করেন।

যদিও অনিশ্চয়তাবোধ থেকে অথবা স্বভাবসুলভ স্বামীর আচরণে এই বাড়াবাড়ি প্রকাশ পায়। তাই এমতাবস্থায় সংসারে শান্তির নিমিত্তে স্বামীর এই আচরণকেই উৎসাহিত করুন। তাহলে উনি নিশ্চিত হবেন যে, না ঠিক আছে; আমার স্ত্রী আমারই আছে। আর একবার আস্থা অর্জন করে ফেলার পর দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। সন্দেহ কেটে গিয়ে তখন তার মনে সৃষ্টি হবে সহানুভুতি।

শান্তিপূর্ণ সহাবস্থান বনাম বিপরীত লিঙ্গ কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে সুসর্ম্পক তৈরির ভিত্তিতে নারী পুরুষ সবার সাথে সদ্ভাব বজায় রাখা বাঞ্চনীয়। কিন্তু অনেক দাম্পত্য জীবনে এটা হয়ে উঠে অশান্তির কারণ। অনেক পুরুষ বা মহিলা আছেন যাদের সন্দেহবাতিক রয়েছে। তারা স্ত্রীকে বা স্বামীকে নিজের সম্পত্তি মনে করেন এবং অন্য কারো সঙ্গে কথা বলাটাকে সন্দেহের চোখে দেখেন। এটা এক ধরনের মানসিক রোগ। আর অসুস্থ সন্দেহের পেছনে থাকে না কোনো যৌক্তিক কারণ বা প্রমাণ।

যেমন, স্ত্রী পড়াশোনা করতে গিয়ে অন্য কারো সাথে প্রেম হয় কিনা অথবা স্বামী চাকরি করতে গেলে অফিসের বস বা কলিগ কারো সাথে ভাব হয় কিনা। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ পায় সন্দেহ রূপে। এজন্যে বিপরীত লিঙ্গের সহকর্মী বা সহপাঠীর সাথে মেলামেশার ক্ষেত্রে সচেতন হতে হবে আপনাকেই। যদি এমন হয় যে নির্দিষ্ট একজন ব্যক্তিকে নিয়ে সমস্যা এবং তার সাথে মাঝে মাঝে দেখা হয় আর তার সাথে দেখা না হলেও চলে। তবে সেটাই করুন।

কারণ ঘরে অশান্তি করে আপনি সুখী হবেন না। তাই সম্ভব হলে এই সম্পর্কগুলোকে পুরোপুরি এড়িয়ে চলুন। আর কখনো এমন মানুষগুলোর সাথে দেখা হয়ে গেলে জীবনসঙ্গীর সামনেই তাদের সাথে কথা বলুন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। এছাড়া মেডিটেশনে কমান্ড সেন্টারে আপনার স্বামী বা স্ত্রীকে বোঝানোর পাশাপাশি সময়-সুযোগ বুঝে সরাসরিও তাকে বলতে পারেন।

কারণ আপনি আপনার এই প্রিয় মানুষটির প্রতি ১০০% বিশ্বস্ত হলেও তিনি এ ব্যাপারে ১০০% নিশ্চিত নন বলেই তার এই সন্দেহবাতিক। তাই আপনি নিজের ওপর পূর্ণ বিশ্বাস রেখে সুযোগমতো নিজের অবস্থানকে পরিস্কার করুন। দেখবেন তখন সম্পর্কে সন্দেহের বদলে স্থান করে নিচ্ছে স্বচ্ছতা।

ভবিষ্যতের অগ্রগতি বনাম অতীতের সর্ম্পক বিয়ের আগে স্বামী বা স্ত্রী যে কারো প্রেমের সম্পর্ক বা গোপন বিষয় থাকতেই পারে। কিন্তু বিয়ের পরে উভয় পক্ষই যদি এই বিষয় অনুসন্ধান এবং পর্যালোচনা করার চেষ্টা করেন তবে সেটা শুধু জটিলতা সৃষ্টি করবে। কারণ বিয়ের পর যদি একজন স্বামী এবং একজন স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার মানসিকতা রাখতে পারে, তাহলে বিয়ের আগে কী কী হয়েছে, এসব নিয়ে কারো-ই মাথা ঘামান উচিত না। এমনকি এগুলো পরস্পরকে বলারও কিছু নাই। কারণ অতীতে ফিরে যাওয়া যায় না। যেতে হয় ভবিষ্যতে।

অতীত নিয়ে অগ্রসর হওয়া যায় না, এগুতে হয় ভবিষ্যতকে নিয়ে। যাইহোক এরপরও যদি আপনি কিছু জেনে থাকেন বা শুনে থাকেন বা সন্দেহ তৈরি হয়ে থাকে, তবে এটা নিয়ে অগ্রসর হওয়া মানে নিজের হাতে নিজের সুখী হওয়ার সুযোগকে সীমিত করে ফেলা। তাই এক্ষেত্রে ক্ষমা করে দেয়াটাই আপনার জন্যে ভালো হবে। কারণ আপনি যদি মানুষকে ক্ষমা করেন স্রষ্টাও আপনাকে ক্ষমা করবেন। ইতিবাচকতা বনাম নেতিবাচক চিন্তা স্বামী-স্ত্রীর মধ্যে শুধু ভালবাসা থাকলেই যে সংসারের বন্ধন দৃঢ় হবে সেটা কিন্তু নয়।

অনেকসময় পরিবেশ পরিস্থিতির কারণে যে কোনো একজনের মনে অপরজনকে নিয়ে জন্ম নিতে পারে ভয়, ঈর্ষা অথবা হীনম্মন্যতা । এহেন নেতিবাচক আত্মধারণা পরবর্তীতে সন্দেহ রূপে প্রকাশ পায়, যা মানসিক যন্ত্রণা দেয় দুজনকেই। যেমন অনেক সময় স্বামী-স্ত্রীর যে-কোনো একজনই হয়তো ভেবে থাকেন যে, আমি দেখতে অতটা সুন্দরী বা স্মার্ট নই, আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়, আমার জীবনসঙ্গী হয়তো আমাকে নিয়ে সন্তুষ্ট নন, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, কেন সে অমুকের সাথে এভাবে কথা বলল প্রভৃতি।

এক্ষেত্রে নেতিবাচক আবেগে মন তিক্ত হওয়ার আগে সুযোগ বুঝে সরাসরি কথা বলুন। যদি তার কোনো অক্ষমতা থাকে সেটা সহানুভূতির সাথে বিবেচনা করুন। সঙ্গীনির ভালো দিকগুলো তুলে ধরুন। এতে তিনি ভুল সংশোধনে উদ্বুদ্ধ হতে পারেন। আসলে অপরপক্ষকে নিয়ে কিছু চিন্তা করার আগে নিজের অবস্থান নিয়ে ভাবুন। নেতিবাচক আবেগে মন তিক্ত হওয়ার আগে সুযোগ বুঝে সরাসরি কথা বলুন। যদি তার কোনো অক্ষমতা থাকে সেটা সহানুভূতির সাথে বিবেচনা করুন। সঙ্গীনির ভালো দিকগুলো তুলে ধরুন। এতে তিনি ভুল সংশোধনে উদ্বুদ্ধ হতে পারেন। একে অপরের কাজের যথাযথ মূল্যায়ন করতে শিখুন।

কারণ পারিবারিক সমৃদ্ধির জন্যে সামনে এগুতে হবে আপনার জীবনসঙ্গীকে সাথে নিয়েই। আর আপনার স্বামী/ স্ত্রী যদি আপনাকে নিয়ে কোনো নেতিবাচক আবেগে আক্রান্ত হয়েও থাকেন। তবে আপনি তার সাথে সম্পূর্ণ ইতিবাচক ব্যবহার করুন, প্রোএকটিভ থাকুন।

আপনার সঙ্গী যে আপনাকে কত ভালবাসে এটা সবসময় আকার ইঙ্গিতে তাকে বোঝাতে চেষ্টা করুন। যেমন, আপনিও তাকে বোঝাবেন যে, তুমি আমাকে কত ভালবাসো। আমি কত সুখে আছি। কত ভালো আছি। এবং সবাই বলে তুমি আমাকে কত ভালবাসো। অর্থাৎ যতটা পজেটিভ ভাবে তাকে পজেটিভ মানুষ বলা যায়, সেভাবে তাকে বলার চেষ্টা করুন।

সরাসরি কথা বনাম তৃতীয় পক্ষ দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টির একটি অন্যতম কারণ হচ্ছে, এই সম্পর্কে তৃতীয় পক্ষের কোনো কথায় প্রভাবিত হওয়া। অথবা স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝি তৈরি হলে তৃতীয় পক্ষকে (আত্মীয়, বন্ধু, প্রতিবেশী) জড়ানো। এই বিষয়টিও সুখের সংসারে সন্দেহ হয়ে ঘর বাধে এবং ধীরে ধীরে ভয়াল ব্যধির মতো নিঃশেষ করে দিতে চায় মধুর স্মৃতিগুলোকেও।

তাই সম্পর্কের জটিলতায় সবসময় সরাসরি কথা বলুন। কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। কারণ সর্ম্পক যত সরাসরি হবে, ভুল বুঝাবুঝি তত কম হবে। সন্দেহ থেকে যখন আত্মউপলব্ধি সন্দেহ একটি মনের রোগ। তাই এই রোগ ভালো হয়ে যায় ঔষুধ ছাড়া।

স্বামী/ স্ত্রী যে কারো এটা হতে পারে যে, তিনি তার এই প্রিয় মানুষটিকে অহেতুক সন্দেহ করেন। এটা যে সঠিক হচ্ছে না সেটা বুঝতেও পারেন। কিন্তু কোনোক্রমেই সন্দেহের জাল থেকে বের হতে পারেন না। পরবর্তীতে এই নিয়ে তার মনে একটা কষ্ট এবং এ থেকে অনুশোচনা সৃষ্টি হয়। এক্ষেত্রে মেডিটেশনে কমান্ড সেন্টারে আপনার সঙ্গীকে নিয়ে আসবেন এবং অনুভব করবেন যে তাকে কত ভালবাসেন।

অনুভব করবেন এবং মনে মনে বলবেন যে, আমি তোমাকে এত ভালবাসি এত ভালবাসি। পাশাপাশি তার গুণগুলো নিয়ে ভাবতে থাকুন। এটা নিয়মিত প্রত্যেক দিন করুন। আসলে নিজের স্বামী/ স্ত্রীকে যদি সবচেয়ে ভালো মানুষ হিসেবে ভাবতে না পারেন আপনি কখনো সুখী হতে পারবেন না।

তাই সব মহিলাই ভালো কিন্তু আমার স্ত্রীর জুড়ি নেই সব পুরুষেরই এমনটা ভাবা উচিত। একইভাবে প্রত্যেকটা স্ত্রীর এমনটা ভাবা উচিত যে আমার স্বামী হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে ভালো। দাম্পত্য জীবনে আমাদের একান্ত আপন সর্ম্পকগুলোতে যোজন যোজন দুরত্ব সৃষ্টি করবে, এহেন কোনো নেতিবাচক আবেগ কারো কাম্য নয়। তাই আসুন আমাদের এই সর্ম্পকগুলো যেন নিজ নিজ সৌর্ন্দযে অটুট থাকে, সেজন্যে সচেতন হই। আমাদের মানবিক আবেগকে জাগ্রত করে গড়ে তুলি শান্তি সুখের নীড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট