ঢাকা | মনোলোক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ইশরাক হোসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। এ দাবিতে আনন্দবাজার লাইভের ব্রেকিং নিউজের আদলে তৈরি একটি ছবিও প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দাবিটির পক্ষে নির্ভরযোগ্য সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপনের সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইশরাক হোসেন এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯ অক্টোবর ২০২৬ তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
অতএব, তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগের খবরটি আপাতত অযাচাইকৃত। সরকারি প্রজ্ঞাপন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ খবরকে সত্য হিসেবে প্রচার করা উচিত নয়।
মনোলোকের অবস্থান: সংবাদ প্রকাশে দ্রুততার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net