1. ITbMlRvCZ8uiBx@gmail.com : ITbMlRvCZ8uiBx :
  2. live@www.monolok.net : - : -
  3. info@www.monolok.net : - :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুরের অপেক্ষায় ভক্তরা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন ইশরাক হোসেন—ছবির দাবির সত্যতা মেলেনি অভিনয়ের পর এবার প্রযোজনায় বুবলী, প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা পেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৫ বছর পর শিকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কক্সবাজারে সেলিনা, অপেক্ষা ডিএনএ পরীক্ষার ফলের শিশিরভেজা ভোর ও কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, ব্যস্ত নওগাঁর গ্রামীণ জনপদ লাগেজ চুরির আতঙ্কে প্রবাসীর অভিনব প্রতিবাদ, স্যুটকেসে হুঁশিয়ারির পোস্টার! প্রধানমন্ত্রীর জন্মদিন আজ: ৬২ বছরে পদার্পণ তারেক রহমানের, মনোলোকের শুভেচ্ছা হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার, আটক ৯ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হতাহতের ঘটনা নেই উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাইবার নিরাপত্তা থেকে বিশ্বসংগীতের মঞ্চ : প্রযুক্তি ও সৃজনশীলতায় সম্ভাবনার নাম সোহান আহমেদ প্রপিতামহের স্মৃতি খুঁজছেন কলকাতার প্রসেনজিৎ দত্ত, রামকানাই হাই একাডেমির ইতিহাস জানতে চান নিঝুম দ্বীপে প্রকৃতির অপার সৌন্দর্য, কেওড়া বনে চিত্রা হরিণের অবাধ বিচরণ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর, সভা ২৩ নভেম্বর নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ আমার ভোট, আমার বিবেচনা; আমাদের সমাজ, আমাদের দায়িত্ব: মোঃ শফিকুল ইসলাম রিপন দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনা উদ্ধার, পায়ুপথে লুকানো ছিল চারটি সোনার টুকরা ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা – সৈয়দ আবদাল আহমদ ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিয়ের আগেই হাওরের জলে থেমেছিল ভালোবাসা: কুলপতাক চার্চে আজও অমলিন এক অস্ট্রেলীয় যুগলের সমাধি সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট ও ভিসা কার্ড! পুরান ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকার উত্তর গোলাপবাগে অনামিকা হোমিও হল, চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এম. এ. মামুন শীতের আগমনেও অতিথি পাখিশূন্য নেত্রকোনার হাওর, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য তারেক–এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী আত্রাইয়ে আমনের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গাড়ি ভাঙচুর লাকড়ির বিকল্প ‘গইট্টা’ই ভরসা, গোবর কুড়িয়ে জ্বালানি তৈরি করছেন নেত্রকোনার গ্রামীণ নারীরা দেশজুড়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন, অন্ধকার দূর করে আলোর প্রত্যাশা ২২ বছর মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার বিখ্যাত টেলিস্কোপ, বায়ুমণ্ডলে প্রবেশেই শেষ ‘সুইফট’-এর যাত্রা আসামের শাহাবুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে গিয়ে বুলডোজার বিকল : অসুস্থ চালক, ছড়িয়ে পড়েছে অলৌকিক ঘটনার দাবি অসুস্থ শরীরেও থামেনি দায়িত্ববোধ, নিরাপদে বাস থামিয়ে প্রাণ গেল চালক শাহজাহানের হাইড্রোলিক জ্যাকের ভেতরে ২৮,৮০০ ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ১ মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ড ঘিরে পারিশ্রমিক ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন এআই দিয়ে আপত্তিকর ভিডিও, প্রতিবাদে পরীমনি 🔴 টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ : অল্পের জন্য রক্ষা, আহত দুই চালক বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের বন্ধু নাইলা সারাফ লিজা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: মসজিদে অপরাধের মামলায় আদালতের রায় ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা সৌদি–হুতি সংঘাত নতুন মোড়কে, রিয়াদে প্রাণঘাতী হামলার পর পাল্টা বিমান অভিযান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর আশা নভেম্বরের শেষেই Living With tendinitis: Signs, Checkups and Smart Habits

শিশিরভেজা ভোর ও কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা, ব্যস্ত নওগাঁর গ্রামীণ জনপদ

মো. ফিরোজ আহমেদ
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মনোলোক | আত্রাই (নওগাঁ) :  ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুবৈচিত্র্যের অপূর্ব সৌন্দর্যে প্রকৃতি বারবার সাজে নতুন রূপে। হিমেল হাওয়া, শিশিরভেজা ঘাস আর কুয়াশায় মোড়ানো সকাল জানান দিচ্ছে প্রকৃতির সবচেয়ে আদুরে ঋতু শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা ভেদ করে ওঠা মিষ্টি রোদে সবুজ ঘাসের ডগা ও আমন ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু মুক্তোর মতো ঝলমল করছে।

বাংলা কার্তিক-অগ্রহায়ণ মাসের এই সময় থেকেই গ্রামবাংলায় শীতের প্রস্তুতি শুরু হয়। রাতের শিশির, সকালের হিমেল বাতাস আর ক্রমশ কমে আসা তাপমাত্রায় বদলে যাচ্ছে প্রকৃতির চেনা দৃশ্যপট।

উত্তরাঞ্চলের জেলা নওগাঁয়ও শুরু হয়েছে শীতের আগমনী প্রস্তুতি। জেলার ১১টি উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। মাঠজুড়ে চলছে শীতকালীন সবজি চাষ, পরিচর্যা ও আগাম উৎপাদিত সবজি বাজারজাত করার ব্যস্ততা। কোথাও বীজ বপন, কোথাও আগাছা পরিষ্কার, আবার কোথাও সেচ ও প্রয়োজনীয় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।

বিশেষ করে পোরশা, বদলগাছী, পত্নীতলা, মহাদেবপুর, ধামইরহাট, মান্দা, আত্রাই ও রাণীনগর উপজেলার গ্রামগুলোতে শীতকালীন সবজি আবাদে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় হাটবাজারে ইতোমধ্যে উঠতে শুরু করেছে মুলাশাক, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, শিম, লাউ, শসা, বরবটি, ঢেঁড়স, টমেটো, গাজর ও দেশি মরিচসহ নানা ধরনের শীতকালীন সবজি।

অন্যদিকে মাঠে মাঠে পেকে উঠছে আমন ধান। কৃষকের সোনালি ফসল ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্ন উৎসবের প্রস্তুতি। নতুন ধানের চাল দিয়ে তৈরি হবে নারিকেল পিঠা, পাটিসাপটা, দুধচিতই, ভাপা পিঠা ও ক্ষীর পিঠাসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের মুখরোচক খাবার।

আমন ধান কাটার পরপরই মাঠে ফুটতে শুরু করবে সরিষার হলুদ ফুল। দিগন্তজোড়া সোনালি ধান আর হলুদ সরিষার সমারোহে নওগাঁর গ্রামাঞ্চল হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর।

শীতের আগমনী সুর শোনা যাচ্ছে প্রকৃতির অন্য দৃশ্যেও। গ্রামের জলাশয়গুলোতে সকাল-বিকেল অতিথি পাখির কলরব ও ডানা ঝাপটানোর শব্দ প্রকৃতিতে যোগ করছে নতুন মাত্রা। ধীরে ধীরে কমছে গাছপালার সবুজ সতেজতা, কোথাও পাতায় ধরছে খয়েরি আভা। শুরু হচ্ছে পাতা ঝরার পালা।

শীতকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বাজারও। গরম কাপড়ের দোকানগুলোতে সাজানো হয়েছে জ্যাকেট, সোয়েটার, শাল, মাফলার, কম্বল, মোজা ও উলের টুপি। অন্যদিকে নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাতের পুরোনো শীতবস্ত্রের দোকান। শীতের প্রয়োজনীয়তা বিবেচনায় দোকানগুলোতে মজুত করা হচ্ছে লিপজেল, ক্রিম, পেট্রোলিয়াম জেলি ও লোশনসহ নানা প্রসাধনী।

তবে শীতের আনন্দের পাশাপাশি রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার আশঙ্কা বেড়ে যায়। সর্দি-কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো সমস্যায় আক্রান্ত হতে পারেন অনেকে। শুষ্ক আবহাওয়ায় ত্বকের শুষ্কতা ও হাত-পা ফাটার সমস্যাও দেখা দেয়। তাই শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া, প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার এবং অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সব মিলিয়ে শিশিরভেজা ভোর, কুয়াশার চাদর, নতুন ধানের ঘ্রাণ, খেজুরের রস, শীতের সবজি আর পিঠাপুলির আয়োজন নিয়ে নওগাঁর গ্রামীণ জনপদে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। প্রকৃতির এই পরিবর্তন যেন জানিয়ে দিচ্ছে—দুয়ারে কড়া নাড়ছে বাঙালির চিরচেনা ঋতু শীত।

সংবাদ: মো. ফিরোজ আহমেদ
আত্রাই (নওগাঁ) | মনোলোক

www.monolok.net

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট