
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় মেঘনা উপজেলায় এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক এম কে রশিদ, সদস্য সচিব নাজিমুজ্জামান ছোটন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপন মাহমুদ আলভী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল রেদওয়ান ও মোসা. খাদিজা আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. ইব্রাহিম খলিল মোল্লা, মো. নাজিম উদ্দিন এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন নেতারা।
অনুষ্ঠানের একপর্যায়ে মেঘনা উপজেলার সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও জরুরি।
পরিচিতি সভার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক সমন্বয় ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net