
২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। এর আওতায় রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরাও এ সুবিধা পাবেন।
সম্মানীর অর্থ ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সরাসরি পাঠানো হবে। নগদ অর্থ বিতরণ না করে প্রযুক্তিনির্ভর জি-টু-পি পদ্ধতি চালু করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে
www.monolok.net