
মনোলোক : নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় স্বামীর কথায় শিশু কন্যা সন্তানকে রেখে পালিয়ে গেছে এক পাষণ্ড গর্ভধারিণী মা। এঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২১ ফেব্রুয়ারী শনিবার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের ফাজিলপুর ব্রিজ পাড়া এলাকায়। ওই এলাকার পল্লী চিকিৎসক রেজাউল করিম জানান, তার চেম্বারে রোগী পরিচয়ে জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের তালাক প্রাপ্ত স্ত্রী নুরজাহান বেগম তার ৩ বছর বয়সের কন্যা সন্তান মরিয়মকে নিয়ে আসেন। বেলা সারে ১২ টার দিকে কৌশলে মরিয়মকে ফেলে রেখে তার গর্ভধারিণী মা নুরজাহান পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই পল্লী চিকিৎসকের চেম্বারে ভির করতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহৃত করেছেন বলে ওই চিকিৎসক জানান। এবিষয়ে বেলাল হোসেনের পিতা লতিফুর রহমান মুঠোফোনে জানান, গত প্রায় ৩ মাস আগে তার ছেলেকে তালাক দিয়ে নুরজাহান অন্য এক ছেলেকে বিয়ে করে। নাতনি মরিয়মকে ওই চিকিৎসকের চেম্বারে রেখে তার মা পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে লতিফুর রহমান জানান। তবে তিনি বলেন তার ছেলে বেলাল হোসেন ফরিদপুরে কাজ করে। ফরিদপুর থেকে রোববার সে বাড়ি এসে বেলাল তার মেয়ে মরিয়মকে নিয়ে আসবে বলে দাদা লতিফুর জানান। এদিকে একই উপজেলার কোদালী শহর গ্রামের বাসিন্দা নুরজাহান বেগম এর পিতা নুর আলম মুঠোফোনে বলেন, তার মেয়ে পাশের গ্রামের আমান আলী নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমান আলী তার নাতনি মরিয়মকে মেনে নিতে না পাড়ায় নুরজাহান তাকে ওই চিকিৎসকের চেম্বারে রেখে পালিয়ে গেছে বলে নুর আলম জানান। নাতনি মরিয়ম এর দ্বায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন নানা নুর আলম।
Leave a Reply