
মনোলোক : দৈনিক দিনকালের সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার একটি বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নিহতের স্ত্রী মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ ও প্রেসক্লাব সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
সাংবাদিক আলী মামুদ দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ছিলেন।
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এক শোকবার্তায় বিএনপি মিডিয়া সেল জানায়, সাংবাদিক আলী মামুদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
Leave a Reply