
মনোলোক: গাইবান্ধা সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত ও পাচারকালে সরকারি ভর্তুকিপ্রাপ্ত ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করা হয়
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকিপ্রাপ্ত সার কালোবাজারে বিক্রি রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
Leave a Reply