
মনোলোক : সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭(গ) লঙ্ঘন করায় মাদারীপুর-০২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক উক্ত প্রার্থীকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে দোষী সাব্যস্ত করে ২,০০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাচনী আচরণ বিধিমালার বিধি ৭(গ) অনুসারে কোনো প্রার্থী কিংবা তার পক্ষে অন্যকোনো ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত কোন দালান, ট্রাক, ট্রেন, স্টিমার, লঞ্চ, রিক্সা, অটোরিক্সা, লেগুনা, ট্যাক্সি, বেবিটেক্সি বা অন্য কোন যানবাহনে কোন প্রকার লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন সাঁটাতে পারবেন না মর্মে বিধান থাকলেও স্বতন্ত্র প্রার্থী জনাব মুহাঃ কামরুল ইসলাম সাইদ গাড়িতে ব্যানার সাঁটিয়েছেন। উক্ত আচরণবিধি লঙ্ঘন মাদারীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান জনাব আরিফ হোসাইন (সিভিল জজ) এর গোচরীভূত হওয়ায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে তিনি অত্র আদেশ প্রদান করেন।
(তথ্য ও ছবি সংগৃহীত)
Leave a Reply