
গুজব ছড়াবেন না: হারুন কিসিঞ্জার-এর শারীরিক অবস্থা নিয়ে জরুরি বার্তা
মনোলোক : সোশাল মিডিয়ায় হারুন কিসিঞ্জারের ছেলের পোস্ট “অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, কিছু অসাধু, বিবেকহীন এবং সস্তা ভিউ-লোভী মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার আব্বু হারুন কিসিঞ্জার-এর মৃত্যু নিয়ে নোংরা গুজব ছড়াচ্ছে। মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করতে চায় এবং মিথ্যে সংবাদ প্রচার করে, তারা সমাজের আবর্জনা। আজ সোশ্যাল মিডিয়ার এই বিশৃঙ্খল অবস্থার জন্য এই ফালতু লোকগুলোই দায়ী।
প্রকৃত তথ্য:
আলহামদুলিল্লাহ, আমার আব্বু আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি আমাদের মাঝেই আছেন এবং সুস্থতার পথে রয়েছেন। যেখানে এই সময়ে সবার কাছে দোয়া কাম্য, সেখানে কিছু মানুষ কেবল কিছু লাইক-শেয়ারের জন্য এমন জঘন্য মিথ্যাচার করছে—এটি মেনে নেওয়া যায় না।
সতর্কবার্তা ও দাবি:
১. সাধারণ মানুষের প্রতি: দয়া করে এই ধরনের সস্তা এবং ভিত্তিহীন নিউজ পড়ে বিভ্রান্ত হবেন না। কোনো তথ্য যাচাই না করে শেয়ার করবেন না।
২. গুজব রটনাকারীদের প্রতি: আপনাদের এই নিচ মানসিকতা বন্ধ করুন। অসুস্থতা নিয়ে ব্যবসা করা কোনো মানুষের কাজ হতে পারে না।
৩. সরকারের প্রতি আবেদন: ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ায়, তাদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।
Leave a Reply